রিমন সিদ্দিকী, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্টরা।
র্যালি শেষে উপজেলা প্রশাসনের জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় বক্তারা মৎস্য চাষের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং এ খাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন।
পরে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয় ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা শেষে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
```0
দেশ বাংলা টিভি ডেক্স